মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে টিলা ধ্বসে নারী চা শ্রমিকের মৃত্যু, আহত-৩

সালাহউদ্দিন শুভ / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বনবিটের অধীন খাসিয়া পুঞ্জি এলাকায় কাজ করতে গিয়ে টিলা ধ্বসে চা বাগানের এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে।  আহতদের পাত্রখোলা চা বাগান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ চক্রবর্তী শিপন।

স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার পাত্রখোলা চা বাগানের বেকার নারীসহ কয়েকজন শ্রমিক পার্শ্ববর্তী আদমপুর বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজ করতে যান। কাজের সময়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি টিলার অংশ ধ্বসে পড়লে মাটি চাপায় গীতা কাহার (৩০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়। গীতা কাহার পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের শংকর কাহারের কন্যা। এসময়ে গীতার সাথে থাকা একই বাগানের মেঘনাথ বেন বংশী (৪০), রাজেশ গৌড় (২৬) ও প্রদীপ কূর্মী (২২) আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। 

এব্যাপারে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ও মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী সত্যতা স্বীকার করে বলেন, এরা বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজে ছিল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জয়নাল আবেদীন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর