রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্বোধন

সালাহউদ্দিন শুভ / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ মে, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৩ -২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত বোরো ধানের সমলয় চাষাবাদ (Synchronized Cultivation) ব্লক প্রদর্শনীর কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) দুপুর ১২টার দিকে কমলগঞ্জ উপজেলা কৃষি পূণর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামের জামিরকোনা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অফিসের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।

কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তনকালে কৃষক বতুলাল মিয়া জানান, ‘আমি ৩০শতক জায়গায় ধান রোপন করেছি। আগে ১২-১৫ মন ধান কিয়ারে (৩০শতকে) পেয়েছি। এখন হীরা-৬ হাইব্রিড ধান চাষ করে কিয়ার (৩০শতক) প্রতি ২৪-২৫ মন ধান পাই। এছাড়াও আগে ধান কাটতে আমার খরচ হয়েছিল ৫-৬হাজার টাকা। বর্তমানে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন করে খরচ হয় দের হাজার-দুই হাজার টাকা।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ‘মাননীয় কৃষিমন্ত্রী স্যারের নের্তীত্বে এ উপজেলায় বিভিন্ন কৃষি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। সকল জায়গায় আশানুরূপ ভাবে ফলন ভালো হচ্ছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর