মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

মামাকে সমর্থন দিয়ে ভাগিনার প্রার্থীতা প্রত্যাহার

শ্রীমঙ্গল প্রতিনিধি: / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪



মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মামাকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ভাগিনা।

রোববার (১২ মে) দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, মো. আফজল হক। প্রার্থীতা প্রত্যাহার করে বলেন,তার মামা বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া এবারের নির্বাচনে দাঁড়ানোতে তিনি তার বিবেকের কাছে আঁটকে যান। একজন মুক্তিযোদ্ধা,বয়োজ্যেষ্ঠ,উপজেলা পরিষদের সাবেক প্রথম চেয়ারম্যান,আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিরা অনুরোধ করায় মামার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেন বলে তিনি জানান।

এসময় তিনি আরও জানান,পরবর্তী নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। তিনি তার সমর্থক,কর্মী,ভক্ত ও শুভাকাঙ্খিসহ সকল ভোটারদের প্রতি অনুরোধ করেন তার মামা দেশের শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করার। তিনি উপজেলার হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খৃস্টানসহ সকল ধর্মের ও দল-মতের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ পর্যন্ত তাকে সমর্থন ও সহযোগীতা করার জন্য।

উল্লেখ্য আগামী ২৯ মে এ উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ও মহিলা ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা যায়।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,চেয়ারম্যান প্রার্থী মো. আছকির মিয়া,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউছুব আলী,ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ,কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মুক্তিযোদ্ধা এম এ মোতলিব,মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লা,শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন,মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান ফিরোজ মাস্টার,পরিবহন ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দসহ সহস্রাধিক লোকজন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর