মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সিতারাম রিকসন নামের ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি সিতারাম শ্রীমঙ্গল থানার চাওতলী চা বাগানের মাইজদিহী এলাকার বিনোদ রিকসনের ছেলে।

বৃহস্পতিবার (২ মে) বিকালে শ্রীমঙ্গল থানার এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে সিতারাম রিকসনকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ জানান, শুক্রবার সকালে আসামি সিতারামকে আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তার সিতারামের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর