মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

১ যুগ বন্ধ থাকার পর পুনরায় পাত্রখোলা সড়কে বাস চলাচল শুরু, যাত্রীরা খুশি

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দীর্ঘ ১ যুগ বন্ধ থাকার পর পুনরায় শ্রীমঙ্গল-পাত্রখোলা সড়কে বাস সেবা চালু করেছেন শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া বাস মালিক সমিতি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলী ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সোলেমান মিয়াকে সাথে নিয়ে বাস সার্ভিস উদ্বোধন করেন শ্রীমঙ্গল বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। এ রুটে প্রথম পর্যায়ে ২টা বাস ৫০ মিনিট পর পর চলাচল করবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত শ্রীমঙ্গল থেকে ভানুগাছ মাধবপুর সড়ক দিয়ে ইসলামপুর ইউনিয়ন এর কুরমা চা বাগাণ পর্যন্ত এ বাস চলাচল করবে।

কুরমা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত বাসভাড়া ৬০ টাকা, আর পাত্রখোলা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ৫০ টাকা, মাধবপুর থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ৪০ টাকা,কুরমা থেকে ভানুগাছ পর্যন্ত ৪০ টাকা,পাত্রখোলা থেকে ভানুগাছ পর্যন্ত ২৫ টাকা, মাধবপুর থেকে ভানুগাছ পর্যন্ত ১৫ টাকা, ভানুগাছ থেকে শ্রীমঙ্গল ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় ইসলামপুর ইউনিয়ন এর কুরমা নতুন বাস স্ট্যান্ডে বাস চলাচলের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় শ্রীমঙ্গল-শমসেরনগর- কুলাউড়া বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. তসলিম চৌধুরী সভাপতিত্বে ও প্রকৌশলী যোগেশ্বর চন্দ্র সিংহের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া, সাংবাদিক আসাদুজ্জামান শাওন, ইউপি সদস্য আব্দুল্লাহ, নুরুল হক, বাস মালিক সমিতির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক ফজলুল হক,গ্রুপ সভাপতি কাসেম মিয়া ও আব্দুস সালাম প্রমূখ।

এর আগে মাধবপুর বাজারে বাস প্রবেশ করলে এলাকাবাসীরা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা যাত্রীদের মানসম্পন্ন সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশ্বস্ত করেন ।

এদিকে সিএনজি থেকে ভাড়া কম করে বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীসহ স্কুল কলেজ শিক্ষার্থীরা মহা খুশি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর