রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ৩১০ আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত আনুমানিক ৪৫ এক যুবকের মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মাথাসহ দেহ দ্বী খণ্ড হয়ে যায়। পরে বিষয়টি শমশেরনগর স্টেশন মাস্টার এবং পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ি এএসআই নুরুল হক ঘটনাস্থলে এসে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করেন। তবে মরদেহ পরিচয় পাওয়া যায় নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর