শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই প্রাইভেট কারসহ আল আমিন মিয়া (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ( ২৪ এপ্রিল) মধ্যরাতে মৌলভীবাজার সদর থানার এসআই নাজমুল হোসেন সঙ্গীয় এএসআই জহুরুল ইসলাম, এএসআই এনামুল হক ফোর্সসহ হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন পশ্চিম সিংহগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আল আমিন মিয়াকে গ্রেফতার করেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত আল আমিনকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন সুজাতপুর বাজারের পার্শ্ববর্তী খোয়াই নদীর পাড় থেকে চোরাই প্রাইভেটকার জব্দ করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সকালে মৌলভীবাজার সদর থানাধীন কনকপুর ইউনিয়নের শাহ বন্দর পতন এলাকা থেকে সাজ্জাদুর রহমানের মালিকানাধীন আনুমানিক ২২ লক্ষ টাকা মূল্যের একটি প্রাইভেট কার চুরি হয়। থানায় তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, ‘মামলা রুজুর পরপরই আমার থানার অফিসার ফোর্স গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি গ্রেফতার এবং গাড়ি উদ্ধার করে। গ্রেফতারকৃত আল আমিনের অন্য সহযোগীদের শনাক্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর