সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে আহত ৫ নারী শ্রমিক ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু সড়ক দুর্ঘটনায় আহত মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার কমলগঞ্জে বজ্রাঘাতে চা শ্রমিকের মৃত্যু রাজনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

৮ ঘণ্টা পর নিভলো চকবাজারের আগুন

অনলাইন ডেস্ক / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

আট ঘণ্টা চেষ্টার পর পুরোপুরি নিভলো রাজধানী চকবাজারের ইসলামবাগ এলাকার প্লাস্টিক কারখানায় লাগা আগুন। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্লাস্টিক কারখানায় লাগা আগুন তিন ঘণ্টায় নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি নির্বাপণ করতে আট ঘণ্টা সময় লেগেছে। শনিবার লালবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, পুরান ঢাকার এই এলাকার সড়কগুলো সরু গলি না হলে আরও আগে আগুন নেভানো যেতো, ক্ষয়ক্ষতিও অনেক কম হতে পারতো। আশেপাশে আগুন ছড়ালে তুলনামূলক ছোট হলেও এই আগুনে অনেক প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছিল।

মোস্তাফিজুর আরও বলেন, মূলত প্লাস্টিকের এই কারখানায় পুরনো প্লাস্টিক স্যান্ডেল গলিয়ে নতুন স্যান্ডেল তৈরি করা হতো। পুরান ঢাকার এসব এলাকা থেকে বারবার প্লাস্টিক কারখানা সরানোর পরামর্শ দিলেও ফায়ার সার্ভিসের পরামর্শ গুরুত্ব না দেয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

কারখানা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, আগুন বেশি ছড়াতে পারেনি। কারখানা কর্তৃপক্ষ এক থেকে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি দাবি করলেও তাৎক্ষণিক এর পরিমাণ জানাতে পারেননি মোস্তাফিজুর।

তিনি জানান, যে ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে তার ওপর তলায় এই কারখানার বেশ কিছু শ্রমিক বসবাস করতো। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিচে নেমে আসতে পেরেছিলেন। শুরুতে কারখানার শ্রমিকরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন ফায়ার ইকুইপমেন্ট দিয়ে।

শনিবার রাত সাড়ে তিনটার দিকে চকবাজারে আগুনের লাগার খবর আসে। পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর