সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপি সিলেট মহানগরের শোক

ডেস্ক রিপোর্ট / ৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর শাখা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগরের আহ্বায়ক অ‍্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এই দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, সংসদীয় রাজনীতি এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মত ও আদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদান জাতির ইতিহাসে বিবেচিত হবে।

শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। এনসিপি সিলেট মহানগর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর