সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শেষের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ‘মিজান’ মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

কুলাউড়ায় ট্রাক বোঝাই আগর কাঠ আটক, বন আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
জব্দকৃত আগর গাছ বোঝাই ট্রাক।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধভাবে পরিবহনের সময় আগর কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বনবিভাগ। রোববার (২২ ডিসেম্বর) রাত ১১ টায় কাঠ বোঝাই গাড়ী জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়।

বন বিভাগ কুলাউড়া রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতিসম্পন্ন একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া রেঞ্জের সদস্যরা। তখন বন বিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে পারেনি। তখন আগর গাছ বোঝাই ট্রাক জব্দ করে বনবিভাগ। জব্দকৃত কাঠের পরিমাণ ৭২ ঘনফুট, যার বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা।

এ ব্যাপারে বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মো. আব্দুল আহাদ জানান, ‘অবৈধভাবে মূল্যবান আগর কাঠ পাচারের সময় একটি ট্রাক ও কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর