রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

কমলগঞ্জে গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশা চুরি

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যারেজ একটি সিএনজি অটোরিকশা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের তারাপাশা সড়কের একটি গ্যারেজ থেকে এ চুরির ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, গাড়ির মালিকের ছেলে চালক কাইয়ুম মিয়া প্রতিদিনের মতো গত শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সিএনজি অটোরিকশা গ্যারেজে রেখে তালা মেড়ে বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় একজন ফোন করে বলেন গ্যারেজের দরজা খোলা ভেতরে সিএনজি অটোরিকশা (রেজি: নং মৌলভীবাজার থ-১২/৪৩৩৮) নেই।

এ বিষয়ে গাড়ির মালিক আব্দুল হান্নান জানান, গাড়িটা আমার ছোট ভাই চালাতো। বৃহস্পতিবার সকালে শোনা যায় গ্যারেজের ভেতর থেকে গাড়ি চুরি হয়ে গেছে। এ বিষয়ে কমলগঞ্জ থানায় আমরা জিডি করবো।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রতন কুমার হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। থানায় জিডি করার জন্য বলে এসেছি। সিএনজি অটোরিকশা উদ্ধারের জন্য আমরা কাজ করছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর