রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

১৭ বছর পর কমলগঞ্জে ঐক্যবদ্ধ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর ঐক্যবদ্ধ হয়ে কমলগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শনিবার (৭ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

জাতীয়তাবাদী দল বিএনপি জেলা আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমান, মুজিবুর রহমান (হাজী মুজিব),মহসিন মিয়া মধু, মৌলভী ওয়ালি সিদ্দিকী, মিজানুর রহমান, আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশী মিছবা, হেলু মিয়া, আবেদ রাজা, আশিক মোশারফ, আতাউর রহমান, দুরুদ মিয়া, মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমূখ।

কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেস চৌধুরী ও সাবেক বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন।

এসময় কর্মী সমাবেশে কমলগঞ্জ উপজেলা পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর