রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

কমলগঞ্জে আলোয় আলো প্রকল্প-২ এর শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরন

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ২৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

চিত্তবিনোদনের মাধ্যমে ৩-৫ বছরের বাচ্চাদের মানসিক বিকাশে কাজ করে যাচ্ছে আলোয় আলো প্রকল্প-২, তারই ধারাবাহিকতায় বাচ্চাদের শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী বিতরন করা হচ্ছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে আলোয় আলো প্রকল্প-২ এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের বড় লাইন শিশু কাননে ১৭ শিশু সহ আলীনগরের বিভিন্ন শিশু কাননে মোট ৮৫ জন বাচ্চাদের মধ্যে শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী বিতরন করা হয়।

আলোয় আলো প্রকল্প-২ এর প্রকল্প অফিসার বিজয় কৈরী এর সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলীনগর চা বাগানের সহকারী ম্যানেজার পল্লব রায়, আলোয় আলো প্রকল্পের সমন্বয়কারী মো. আমিনুর রহমান, আলীনগর ইউপি সদস্য রামবিরিচ কৈরী, আলীনগর চা বাগানের পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্র প্রমুখ।

এসময় উপস্থিত অভিভাবকরা জানান, আমাদের বাগানে এমন একটি শিশু কানন পেয়ে আমরা খুব আনন্দিত, কারন এত ছোট বাচ্চাদের কোন স্কুলে পাঠানো যায় না। তাছাড়া আমরা ঘরের মধ্যেই তাদেরকে সামলে রাখতে হিমশিম খেতে হয় কিন্তু এখানে শিক্ষিকা খুব সহজেই তাদেরকে সামলে নেন। আমাদের বাচ্চারা এখানে খেলার ছলে নানা ছড়া এবং শিক্ষনীয় অনেক কিছু শিখতে পারছে।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আলোয় আলো প্রকল্পের শিশু কানন স্কুলের শিক্ষিকা আশা কৈরী, সাংবাদিক জাহেদ আহমেদ, সাইদুল ইসলাম ও অভিভাবক বৃন্দ।

উল্লেখ্য যে, এ প্রকল্প থেকে ১৩০ টি শিশু কাননের ২৬১৫ জন এবং ১১ টি ডে কেয়ার সেন্টারের ২৪১ জন শিশুর মাঝে এসকল খেলনা সামগ্রী বিতরন করা হচ্ছে। আলোয় আলো প্রকল্প চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো বাংলাদেশের সহযোগিতায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩০ টি চা বাগান ও ২ টি হাওর অঞ্চলে কাজ করছে। এই প্রকল্পটি বিভিন্ন চা বাগান ও হাওর এলাকার পিছিয়ে পড়া শিশু, কিশোর কিশোরী, যুবক ও নারীদের নিয়ে শিশুর প্রারম্ভিক বিকাশ, প্রাক-প্রাথমিক শিক্ষা ও তাদের জীবনমান উন্নয়ন সাধনে কাজ করে যাচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর