প্রথমবারের মতো মৌলভীবাজার সরকারি কলেজে আন্তর্জাতিক দর্শন দিবস উপলক্ষে দর্শন বিভাগ ও কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে দর্শন বিভাগের শিক্ষার্থী ।
ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর নভেম্বরের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক দর্শন দিবস পালিত হয়ে থাকে, কিন্তু এ বছর বিশেষ কারণে মৌলভীবাজার সরকারি কলেজে দিবসটি ২৩ নভেম্বর উদযাপন করা হয়। কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে দর্শনের তাৎপর্য ও মানবজীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পরে দুপুর ২টায় বাউল গানের আয়োজন করা হয়।

দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আদম শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের প্রফেসর অক্ষয়জিৎ দাস অনিক।
দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাইসা, লতিফা আক্তার মিতুল ও মিনহাজ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রফেসর শরিফুল রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রব প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়েশা বেগম।

এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা দর্শনের গুরুত্ব তুলে ধরেন এবং এর চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উপর জোর দেন। এই আয়োজনের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে দর্শনের প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং সর্বস্তরের মানুষের কাছে দর্শনের প্রয়োজনীয়তা তুলে ধরা।