সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শেষের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ‘মিজান’ মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

বড়লেখায় গ্রে’প্তার যুবলীগ নেতা কারা’গারে 

অনলাইন ডেস্ক / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় এক যুবদল নেতার করা মামলায় সন্ধিগ্ধ আসামী যুবলীগ নেতা ফারুক ওরফে সাহাব উদ্দিন (৩৮)-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত ফারুক বড়লেখা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং বিওসি কেছরীগুল (দক্ষিণ ডিমাই) এলাকার ফরিছ আলীর ছেলে।

সূত্র জানায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রায় ৯ বছর পর চলতি বছরের ২৩ আগস্ট রাতে বড়লেখা পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার বাদি হয়ে সাবেক পরিবেশমন্ত্রী ও স্থানীয় এমপি মো. শাহাব উদ্দিনকে প্রধান আসামি ও উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ জন নেতাকর্মীর নামোল্লেখ এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেন।

বড়লেখা থানার এসআই অপু দাস গুপ্ত বলেন, একটি মামলায় সন্ধিগ্ধ আসামী যুবলীগ নেতা ফারুক ওরফে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর