রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নাগলিঙ্গমের টানে শ্রীমঙ্গলে ভিড় মঙ্গল ও আনন্দ বাদ, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ শ্রীমঙ্গলে সূর্যোদয় প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডে উদযাপন শ্রীমঙ্গলের উন্নয়নে অংশীজনের ভাবনা: ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০

স্নাতকে প্রথম শ্রেণি পেলেন শহীদ আবু সাঈদ

অনলাইন ডেস্ত / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

আবু সাঈদ সিজিপিএ ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধা তালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন। তার এ ফল শুনে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে রোববার বিকেলে ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশকালে উপাচার্য বলেন, ‘আমাদের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো।

‘৬৯ জন শিক্ষার্থীর মাঝে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন। এটা আমাদের ভালো লাগার বিষয়, কিন্তু তার অনুপস্থিতিতে আমরা শোকাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।’

ফল প্রকাশকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ হোসেন এবং অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফিরোজুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্নাতক পরীক্ষার ফল শুনে সাইদের ভাই রমজান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আল্লাহতায়ালা আমার ভাইকে পরপারেও ভালো রাখবেন। সে ছোট বেলা থেকে মেধাবী।’

গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ।

আবু সাঈদ নিহত হওয়ার পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর