সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিজিবির উদ্যোগে মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বিজিবির শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের উদ্যোগে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় মতবিনিময় সভায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী (বিএসপি, পিএসসি) মপা সভাপতিত্বে ইসলামপুর ইউনিয়নের সীমান্তের ৮ কি:মি: এর বিদ্যমান ৯টি সার্ব্বজনীন ও ৩টি ব্যক্তিগত পূজামন্ডপের সভাপতি- সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় সেক্টর কমান্ডার, শ্রীমঙ্গল কর্তৃক শ্রীমঙ্গল সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮৩টি পূজামন্ডপে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিজিবি শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার (বিএসপি, পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় দলমত নির্বিশেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর জন্য সীমান্ত এলাকার ম-পগুলোতে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার সিংহ, বাঘাছড়া চা বাগান সার্ব্বজনীন পূজামন্ডপ কমিটির সভাপতি রাখাল গোয়ালা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিজিবির সহকারি পরিচালক মো: জামাল হোসাইনসহ ৪৬ বিজিবির কর্মকর্তাসহ স্থানীয় ক্যাম্প কমান্ডারসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর