সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শ্রীমঙ্গলে কোচিং-এ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিজস্ক প্রতিবেদক / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় গোপেন্দ্র চন্দ্র শর্মা (৪২) নামের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে ও মামলার তদন্তকারী অফিসার এসআই সজীব চৌধুরী ও এএসআই হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ১০নং মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের মৃত শ্যামা চরন শর্মার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপেন্দ্র চন্দ্র শর্মা কোচিং-এ ছাত্রীদের পড়ানোর আড়ালে দীর্ঘদিন থেকে ছাত্রীদের যৌন হয়রানী করে আসছিলেন। এ ব্যাপারে ভুক্তভোগী এক ছাত্রীর মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে গতকাল শনিবার শ্রীমঙ্গল থানায় মামলা করেন। এই মামলার পরই শনিবার আসামিকে শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত ওসি মো. আমিনুল ইসলাম জানান, যৌন হয়রানী অভিযোগে শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য-গোপেন্দ্র চন্দ্র শর্মা শ্রীমঙ্গল কলেজ রোডস্থ উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন প্রাক্তন শিক্ষক ছিলেন। ২০১৪ সালে স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানী করার কারণে তাকে চাকুরিচ্যুত করা হয়। ওই ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মাকে এক মাসের জেল দেওয়া হয়েছিল। গত এক বছর পূর্বে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ (ডাক বাংলো পুকুর পাড়) মুজিব মিয়ার বাসার নীচতলায় ‘টেকনিক কোচিং একাডেমী’ চালু করেন তিনি। কোচিং-এ ছাত্রীদের পড়ানোর আড়ালে গত এক বছর থেকে থেকে ওই শিক্ষক ছাত্রীদের যৌন হয়রানী করে আসিছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর