সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কমলগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপির বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাছাই কার্যক্রম সম্পন্ন করেন বাছাই কমিটির সভাপতি বড়লেখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তামিম আল জামান, সদস্য কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, সদস্য সচিব উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জায়েদ হোসেন, সদস্য রাজনগর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা হেপি দেব ও কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সানজিদা আক্তার।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা- দলনেত্রী এবং আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে উপজেলার পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর