রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শেষের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ‘মিজান’ মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: সংগৃহীত

সারা দেশে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ধারা অনুযায়ী দুই মাসের (৬০ দিন) জন্য এই ক্ষমতা দেয়া হচ্ছে।

সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেসি (বিচারিক) ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন। তারা ‘ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর