সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে স্ত্রীকে ফিরে পেলেন যুবক রাতে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নাগলিঙ্গমের টানে শ্রীমঙ্গলে ভিড় মঙ্গল ও আনন্দ বাদ, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ শ্রীমঙ্গলে সূর্যোদয় প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডে উদযাপন শ্রীমঙ্গলের উন্নয়নে অংশীজনের ভাবনা: ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর

কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন, রেঞ্জ কর্মকর্কা মো. শহিদুল ইসলাম, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য আহমেদুজ্জামান আলম, বিট কর্মকর্তা আনিছুর রহমান, প্রতিবেশ প্রকল্পের সাইট অফিসার মনিরুজ্জামান চৌধুরী, ফিল্ড অর্গানাইজার রিপা বেগম, সাংবাদিক আব্দুল আহাদসহ বন্যপ্রাণী বিভাগ ও কমিউনিটি পেট্রোল গ্রুপ (ঈচএ) এর সদস্যবৃন্দ।

এসময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য থেকে পলিথিন, প্লাস্টিক, পানির খালি বোতল, খাবারের খালি প্যাকেট, চানাচুরের খালি প্যাকেট, চিপসের প্যাকেটসহ বিভিন্ন ময়লা ও আবর্জনা পরিষ্কার করেন। এর আগে কমিউনিটি পেট্রোল গ্রুপের সদস্যদের অংশগ্রহনে সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর