রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

বিএসএফের বিরুদ্ধে কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে এক কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

প্রাণ হারানো ওই কিশোরীর নাম স্বর্ণা দাস, যার বয়স ১৬ বছর বলে জানিয়েছে পরিবার।

স্বর্ণা মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। সে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

পরিবারের ভাষ্য, রোববার রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় কিশোরীকে হত্যা করা হয়।

ঘটনার এক দিন পর সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে যাওয়ার চেষ্টা করেন। রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে স্বর্ণা ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে কিশোরীর মা বেঁচে যান।

তিনি জানান, সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল বাড়িতে এসে খবরটি জানায়। স্বর্ণার মরদেহ বিএসএফ নিয়ে গেছে।

বিজিবির লালারচক সীমান্ত চৌকির (বিওপি) কমান্ডার নায়েক ওবায়েদ বলেন, ‘কয়েকজন বাংলাদেশি চোরাইপথে ভারতে যাওয়ার সময় বিএসএফের গুলিতে একজন মারা গেছেন বলে শুনেছি।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর