রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

বড়লেখায় সুড়িকান্দি জামেয়া মাদ্রাসার নতুন ক্যাম্পাসের কার্যক্রম শুরু

বড়লেখা প্রতিনিধি / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসার নতুন ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।রোববার (২৫ আগস্ট) মাদরাসার নিজস্ব ভূমিতে জাতীয় পতাকা উত্তোলন ও পিটির মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হয়।

জানা যায়, ২০০৬ সাল থেকে অস্থায়ী ভূমিতে সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসার পাঠদান যাত্রা শুরু হয়।এর পর থেকেই মাদরাসাটি সুশৃঙ্খল ও সুচারুরূপে পরিচালিত হচ্ছে।পাঠদান ও ফলাফলেও যথেষ্ট স্বনাম অর্জন করছে এ প্রতিষ্ঠানটি।বর্তমানে এই প্রতিষ্ঠানে ৩শ’র কাছাকাছি শিক্ষার্থী রয়েছে। পূর্বে অস্থায়ী ভূমিতে মাদরাসার কার্যক্রম পরিচালনা হলেও আজ থেকে মাদরাসাটি তাদের নিজস্ব (ক্রয়কৃত) ভূমিতে শিক্ষা কার্যক্রম শুরু করে।দালানকোঠা দিয়ে খুব শীঘ্রই মাদরাসা নির্মাণের পরিকল্পনা চলছে, দ্রুত বাস্তবায়ন করা হবে।

মাদরাসা কর্তৃপক্ষরা জানান, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হলো সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা।মাদরাসাটি একটি মনোরম ও শিক্ষা বান্ধব পরিবেশে নির্মিত রুচিসম্মত শিক্ষা প্রতিষ্ঠান।প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকসহ উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলি দ্বারা পাঠদান পরিচালনা করা হয়।প্রতিবছর সমাপনী,জেডিসি,দাখিল ও সরকারি – বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য ও বৃত্তি অর্জনের মাধ্যমে মাদরাসাটি ব্যাপকভাবে স্বনাম অর্জন করে আসছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর