রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

লাউয়াছড়ায় সড়কে টিলা ধস ১৪ ঘন্টা পর যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

রাতভর ভারী বৃষ্টির ফলে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় টিলা ধসে সড়কে পড়ায় ১৪ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার ( ২০ আগষ্ট) মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে অতিরিক্ত বৃষ্টিতে টিলা ধসে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে আজ বিকাল ৪টার দিকে রাস্তা থেকে মাটি সরিয়ে নেয়ায় পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান বলেন, অতরিক্ত বৃষ্টির কারনে রাত্র টিলা ধসে রাস্তার উপরে পড়ে যাওয়ার কারনে যান চলাচল বন্ধ ছিলো। আমরা রাস্তা থেকে মাটি সড়ানোর পর যানচলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পরেন এই সড়কে চলাচলকারীরা। অনেকেই নির্দিষ্ট গন্তব্যে যেতে কমলগঞ্জের মিরতিংগা চা বাগানের ভিতর দিয়ে প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে শ্রীমঙ্গলের মাঝদিহি ও কমলগঞ্জের মুন্সিবাজার হয়ে যেতে হয়েছে। এতে যাত্রীদের অনেক সময় বেশী ভাড়া দিতে হয়েছে।

প্রিয়তোষ দাস নামে একজন বলেন, প্রতিদিন বিভিন্ন কাজে ভানুগাছ, কমলগঞ্জ যেতে হয়। আজ সকালে সিএনজি স্ট্যান্ডে এসে শুনি রাস্তা বন্ধ। পরে অনেক ঘুরে ভানুগাছ এসেছি। অনেক সময় লেগেছে। যেখানে ভাড়া ৩০ টাকা সেখানে ১০০ টাকা ভাড়া দিতে হয়েছে।

সিএনজি চালিত অটো রিকশা চালক সুমন মিয়া মিয়া বলেন, লাউয়াছড়ার ভিতর দিয়ে যাওয়া রাস্তা বন্ধ থাকায় আমরা প্রায় ২০ কিলোমিটার ঘুরে ভানুগাছ যাচ্ছি। যাত্রীদের অনেক সময় নষ্ট হচ্ছে। অনেক ঘুরে যাওয়ার কারনে ভাড়া বেশী নিতে হচ্ছে।

এদিকে শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা আনিসুর রহমান জানান, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলে আরো ভারী বৃষ্টিপাত হবে বলেও জানান তিনি।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে ভারী বৃষ্টির ফলে টিলার উপরের বড় একটি বাঁশঝাড় সড়কে উপড়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে কিছু বাশ কেটে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের উপযোগী করা হয়েছিল। তবে বড় ধরনের যান চলাচল বন্ধ ছিল। সড়ক বিভাগ ও বন বিভাগের লোকদের সহযোগীতায় বিকাল ৪টায় স্বাভাবিক হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর