রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

শ্রীমঙ্গলে আওয়ামীলীগ নেতা মদসহ সেনাবাহিনীর হাতে আটক

ডেস্ক রিপোর্ট / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ক্লাবে বিপুল পরিমাণে অবৈধ বিদেশী ব্রান্ডের মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ১৫ আগষ্ট রাতে ওই এলাকায় সেনাবাহিনীর মেজর মেজবা ও ইমরান এর নেতৃত্বে এক অভিযানে এসব অবৈধ মদ, ৩৪৫ ইউএস ডলার, নগদ ৪৫ হাজার টাকা, জন্মবিরতিকরণ বড়ি ও কনডম জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা।

এসময় সেনাবাহিনী হাতেনাতে আটক করে উপজেলা আশিদ্রোন ইউনিয়নের হরিনাকান্দি এলাকার অমলেন্দু পাল এর ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন পালকে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। পরে মিঠুন পালকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে সেনাবাহিনীর মেজর মেজবা জানান, মিঠুন পাল গতকাল মদ পান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করে, পরে সেও এলাকাবাসীর হাতে জখমপ্রাপ্ত হয়। মদ কোথায় থেকে পান করেছে এমন জিজ্ঞাসাবাদে সে শ্রীমঙ্গল ক্লাবের সদস্য জানালে, সেখানে আজ এ অভিযান চালালে এসব অবৈধ মদসহ বাকী দ্রবাদি জব্দ করা হয় বলে তিনি জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর