রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধুকে গ্রেফতারের দাবীতে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট / ৪৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদের হত্যাকারীদের আশ্রয়দাতা মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুকে অবিলম্ভে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কমলগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতেৃবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুকে অবিলম্ভে গ্রেফতারের দাবী এর কর্মসূচির অংশ হিসেবে কমলগঞ্জ সরকারি কলেজের প্রদান ফটকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সেসময় শিক্ষার্থীরা, “জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে, দালালরা হুশিয়ার সাবধান, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ও পৌরসভার মেয়রের গ্রেফতারের দাবীতে-ইত্যাদি স্লোগান দেয়।”

ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কমলগঞ্জ উপজেলার সমন্বয়ক মোহাম্মদ মিলাদ আলী ও তোহেল আহমদ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক মোহাম্মদ মিলাদ আলী বলেন, ‘বিজয় শুধু ছাত্রদের নই। এ বিজয় ছাত্র জনতার। এখনো পরাজিত শক্তিরা নতুন স্বাধীনতাকে ধূলিসাৎ করার পায়তারা করছে। আমাদের লড়াই সংগ্রাম এখনও থেমে যায়নি। এ লড়াই চলবে। এসময় তিনি শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুকে অবিলম্ভে গ্রেফতারের দাবী জানান তিনি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর