সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী জেলা সমন্বয়কদের কর্মসূচী ঘোষণা

নরসিংদী প্রতিনিধি / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা সমন্বয়কদের প্রতিনিধি দল শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে তাদের আগামী কর্মসূচী ঘোষণা করেন।

কর্মসূচীগুলো হলো:-

  • সপ্তাহে এক দিনের জন্য (রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
  • অনির্দিষ্ট কালের জন্য নরসিংদী জেলার সকল টেক্সটাইল মিল বন্ধ রাখা।
  • নরসিংদীর বড় বাজার, বাবুরহাট বাজার বন্ধ থাকবে। তবে শুধু ছোট ছোট মুদির দোকানগুলো সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে।
  • নরসিংদীর সকল গণপরিবহন রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা থাকবে।
  • জরুরি সেবা যেমন, হাসপাতাল, ফার্মেসি খোলা থাকবে।

সমন্বয়করা আরো বলেন, ‘আমরা নরসিংদীতে ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করছি। যারা আগ্রহী তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন।’

সমন্বয়কদের মধ্যে শাহজালাল রহমতুল্লাহ পরবর্তী কর্মসূচী পাঠ করেন।

এসময় উপস্থিত ছিলেন আলভী খান, জান্নাতুল ফেরদৌস, আহমেদ ফয়েজ, আব্দুল্লাহ আল মারুফ, সাজিম ফরাজি প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর