রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারে জেলা জামায়াতের আমীর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) গভীর রাতে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী বিবৃতিতে জানান, ‘আমাদের সম্মানিত জেলা আমীরের বিরুদ্ধে কোন মামলা নেই। অথচ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে গভীর রাতে নিজস্ব বাসা থেকে গ্রেফতার করে ভিত্তিহীন মামলা দেয়ার তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ।’

মৌলভীবাজার মডেল (সদর) থানার অফিসার ইনচার্জ এ কে এম নজরুল ইসলাম জানান, ‘দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল জামাতের নেতৃবৃন্দ তারা সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন চুক্তি বাতিলের দাবির অজুহাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতিসাধন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা জামাতের আমীরকে গ্রেফতার করা হয়। এঘটনায় আটককৃত ব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর