রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের শহরের চৌমুহনা এলাকায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১৭ জুলাই) সন্ধার দিকে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সারা দেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন। এঘটনার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিকেলে জেলার চৌমুহনা এলাকায় অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। পরে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা বাঁধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে সড়কের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘সারা দেশে কোটা আন্দোলকারীদের ওপর হামলার বিচার চেয়ে আমরা মিছিল করছিলাম। প্রথমে আমরা দেওয়ানী মসজিদের সামনে আসলে পুলিশ বাধা দেয়। আমরা এ ঘটনার বিচার চাই।’

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে বিশৃঙ্খলার মতো তুচ্ছ ঘটনা ঘটেছে। তাদের আমরা বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর