রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

কমলগঞ্জে নিজ কন্যাকে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছমির মিয়া গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ শিশু কন্যাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছমির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

শুক্রবার গভীর রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে করে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০১১ সালের কমলগঞ্জ থানাধীন রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে রাগ করে নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলাই নদীতে ফেলে হত্যা করে বাবা ছমির মিয়া।

সে সময় শিশুর মা রবি বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বারো বছর পর শিশু হত্যার এই ঘটনায় বিজ্ঞ আদালত খুনি বাবা ছমির মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ‘মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম,পিপিএম (বার) এর নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে শুক্রবার রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছমির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর