রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে রুপান্তরের শান্তি, সম্প্রীতির শোভাযাত্রা ও মানববন্ধন

প্রতিনিধি শ্রীমঙ্গল: / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪

‘সকল সহিংসতার, বৈষম্যের হউক অবসান, শ্রীমঙ্গল গড়ি শান্তি সম্প্রীতির ঐক্যতান” এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে বুধবার (১০ জুলাই) দুপুরে মৌলভীবাজারর শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের সরকার বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এর আস্থা প্রকল্পের শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের উদ্যোগে ও শান্তি সম্প্রীতির শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ তালুকদার। এসময় তিনি বলেন, শান্তি ও সম্প্রীতির শহর হচ্ছে শ্রীমঙ্গল এখানে সবাই মিলেমিশে বসবাস করে। একে অপর পরস্পরের বন্ধু। তিনি আরও বলেন যুবরাই সবসময় সকল কিছুর অগ্রভাগে থাকে এবং আগামীর বিশ্ব তারাই গড়বে। পরিশেষে তিনি রুপান্তরকে ধন্যবাদ জানান এবং যুব ফোরামের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যৎে যুব ফোরামের পাশে থাকবেন এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য হালেমা বেগম, গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসি রানী পাল ও নাগরিক ফোরামের সিনিয়র সদস্য পরিমল সিং বাড়াইক।

এছাড়াও উপস্থিত ছিলেন জাগ্রত জনতা ইয়াং ক্লাবের সভাপতি মো তুষার আহমেদ রাসেল, বাজার ব্যবসায়ী সোহাগ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের আহ্বায়ক আফজল হোসেন মুন্না, সদস্য সাংবাদিক পারভেজ হাসান, শারমিন আক্তার, নুরুল ইসলাম ও রুপান্তরের আস্থা প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর