রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

কুলাউড়ায় প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত

ডেস্ক রিপোর্ট / ৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ল্যাট্রিনও স্থাপন করে দেওয়া হচ্ছে।

শনিবার দিনব্যাপী উপজেলার কাদিপুর, ভূকশিমইল, ব্রাহ্মণবাজার ও জয়চণ্ডী ইউনিয়নের বন্যা কবলিত ৫৯০ পরিবারের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিটু, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন ও জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুবসহ স্বস্ব ইউনিয়নের ইউপি সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, বন্যার শুরু থেকে উপজেলার বিভিন্ন বন্যাশ্রয় কেন্দ্র ছাড়াও গ্রাম পর্যায়েও ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রাণসহ শিশু খাদ্য ও গোখাদ্য বিতরণসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ল্যাট্রিনও স্থাপন করে দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন সবসময় বন্যার্তদের পাশে রয়েছে বলেও তিনি জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর