বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি মৌলভীবাজারে আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসবের উদ্বোধন ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনে কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ! কিভাবে খামেনিসহ ইরানের শীর্ষ সব নেতার অবস্থান খুঁজে পেল? ইরানের স্কুলে হামলায় নিহ/ত বেড়ে ১০৮

রাতের ভোট: সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার

অনলাইন ডেস্ক / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫

রাতের ভোট’ হিসেবে পরিচিতি পাওয়া ২০১৮ সালের নির্বাচনে ব্যাপক কারচুপির জন্য দায়ী করে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এর আগে সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা তাকে উত্তরার একটি বাসা থেকে ধরে হেনস্তার পর পুলিশে সোপর্দ করে।

রোববার (২২ জুন) রাতে ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়েছে। আপাতত সাবেক সিইসিকে সেই মামলাতেই গ্রেফতার দেখানো হচ্ছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাসায় হানা দেয়, যেখানে অবস্থান করছিলেন সাবেক সিইসি নুরুল হুদা। তারা সেখানে সাবেক সিইসিকে জুতার মালা পরিয়ে হেনস্তা করেন এবং পরে পুলিশের হাতে সোপর্দ করেন।

Huda
জনতা তাকে ধরে হেনস্তা করে। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে। ক্ষমতায় থেকে তিনটি ভুয়া নির্বাচন করে বলে অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। বিতর্কিত তিনটি নির্বাচন যে তিন প্রধান নির্বাচন কমিশনারের অধীনে অনুষ্ঠিত হয়েছে তাদের একজন কে এম নুরুল হুদা।

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সিইসির দায়িত্ব পালন করা কে এম নুরুল হুদার অধীনে অনুষ্ঠিত হয় ২০১৮ সালের নির্বাচন। সেই নির্বাচনটি ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পায়। সেই নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলো অংশ নিলেও কেউই পাত্তা পায়নি সরকারি দল আওয়ামী লীগের কাছে। এর পেছনে নির্বাচন কমিশনকেও পক্ষপাতিত্বের জন্য দায়ী করা হয়। ফলে বাকি দুটি নির্বাচনের চেয়ে ২০১৮ সালের নির্বাচন নিয়ে ক্ষোভ বেশি বিরোধীদের মধ্যে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর