শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি মৌলভীবাজারে আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসবের উদ্বোধন ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনে কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ! কিভাবে খামেনিসহ ইরানের শীর্ষ সব নেতার অবস্থান খুঁজে পেল? ইরানের স্কুলে হামলায় নিহ/ত বেড়ে ১০৮

প্রকাশ্যে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতকের আত্মসমর্পণ

ডেস্ক রিপোর্ট / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে শাহীন (২৫) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত আব্দুল হান্নান (৩৮) থানায় আত্মসমর্পণ করেছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে বড়লেখা থানায় এসে আত্মসমর্পণ করে সে। পরে কুলাউড়া থানার পুলিশ বড়লেখা থেকে তাকে গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে হঠাৎ দৌড়ে নেমে এসে শাহীনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হান্নান। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার পর থেকেই আত্মগোপনে চলে যায় হান্নান। তাকে গ্রেপ্তারে তাৎক্ষণিক কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বড়লেখাসহ বিভিন্ন স্থানে অভিযান চালান। একাধিক অভিযানের পর মঙ্গলবার বিকেলে পুলিশের তৎপরতায় ভীত হয়ে সে আত্মসমর্পণ করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, শাহীন হত্যার ঘটনায় নিহতের পরিবার হান্নানের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিলো।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর