শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি মৌলভীবাজারে আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসবের উদ্বোধন ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনে কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ! কিভাবে খামেনিসহ ইরানের শীর্ষ সব নেতার অবস্থান খুঁজে পেল? ইরানের স্কুলে হামলায় নিহ/ত বেড়ে ১০৮

কমলগঞ্জে যুক্তরাজ্য যুবদল নেতা আতিকের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্যের সভাপতি এস এম আতিকুর রহমান আতিকের শুভ জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৪জুন), উপজেলা যুবদলের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ বিএনপির অন্যতম সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, যুব নেতা কাজী হারুন, যুব নেতা শেখ নোমান, মীর খালেদুর রহমান খালেদ, সোহানুর রহমান সোহানসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা এস এম আতিকুর রহমান আতিকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সাফল্য কামনা করে তাঁর প্রতি শুভেচ্ছা জানান। বক্তারা আরও বলেন, প্রবাসে থেকেও আতিক ভাই দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে প্রবাসী নেতাকর্মীদের মধ্যে দলের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর