শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি মৌলভীবাজারে আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসবের উদ্বোধন ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনে কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ! কিভাবে খামেনিসহ ইরানের শীর্ষ সব নেতার অবস্থান খুঁজে পেল? ইরানের স্কুলে হামলায় নিহ/ত বেড়ে ১০৮

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

অনলাইন ডেস্ক / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলা সদর কৈলাশহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নস্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য। তিনি শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দুরুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে বলে ইউপি সদস্য আজিজুল হক দুরুদ জানান। তিনি বলেন, বিএসএফ প্রদীপের বাঁ পায়ে গুলি করে। গুলিতে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

এ ব্যাপারে ৪৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ, এস, এম, জাকারিয়া বলেন, ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর