রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

কমলগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট / ২৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯জুন) সাড়ে ৯টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান (পুরান বাজার) ও গুলের হাওর (টিলাগাঁও) এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা পাওয়া যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই হারুন ও মহাদেব সঙ্গীয় ফোর্সসহ ইসলামপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটক দুইজন হলেন- উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান বাজার এলাকার শাহাদাত আলী ছেলে শাহেদ আহমদ (২০) ও গুলের হাওর (টিলাগাঁও) গ্রামের সালামত মিয়া ছেলে কালাম মিয়া (৩৫)।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃকতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের দুজনকে কোটের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর