রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে নির্বাচনের জেরে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনের জের ধরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থকের উপর হামলার অভিযোগ উঠেছে নির্বাচিত চেয়ারম্যানের সমর্থক এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে। এ ঘটনায় হামলার শিকার আহত রতন দেব (৫০) শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেছেন।

থানা করা অভিযোগ সূত্রে জানা যায়, আহত রতন দেব সদ্য সমাপ্ত শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রেমসাগর হাজরার সমর্থক ছিলেন। শ্রীমঙ্গল পৌরসভার ৪ নং ওয়ার্ড পূর্বাশা আবাসিক এলাকার কাউন্সিলর জাহাঙ্গীর আলম সোহাগ নব নির্বাচিত চেয়ারম্যান ভানু লাল রায়ের সমর্থক ছিলেন। সোহাগ গত ২০ মে রতন দেব কে পূর্বাশায় প্রেমসাগর হাজরার পক্ষে নির্বাচনি প্রচারনা করতে নিষেধ করেন, নির্বাচনে প্রচারনা করলে তার জানমালের ক্ষতি সাধনের হুমকি দেন।

গত ৫ জুন বিকেলে রতন দেব পূর্বাশায় একটি চায়ের দোকানে বসা থাকা অবস্থায় কাউন্সিলর সোহাগ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রতন দেবের উপর হামলা চালান৷ হামলায় রতন দেব গুরুতর আহত হোন।

জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন,‘আমি জেলায় একটি মিটিং এ আছি। মিটিং শেষে আমি থানায় এসে এ ব্যাপারে ব্যবস্থা নিব।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর