শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি মৌলভীবাজারে আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসবের উদ্বোধন ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনে কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ! কিভাবে খামেনিসহ ইরানের শীর্ষ সব নেতার অবস্থান খুঁজে পেল? ইরানের স্কুলে হামলায় নিহ/ত বেড়ে ১০৮

কুলাউড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাত, অটোরিকশাচালক খুন

ডেস্ক রিপোর্ট / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে শাহীন (২৫) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের দক্ষিণবাজার এলাকার প্রধান সড়কে জনসম্মুখে এ ঘটনা ঘটে। নিহত শাহীন জয়পাশা এলাকার বাসিন্দা ইছাহাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দক্ষিণবাজার এলাকায় হঠাৎ করে সিএনজিচালিত এক অটোরিকশা চালক ধারালো ছুরি দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ঘাতক কে গ্রেপ্তারে অভিযান চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর