শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি মৌলভীবাজারে আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসবের উদ্বোধন ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনে কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ! কিভাবে খামেনিসহ ইরানের শীর্ষ সব নেতার অবস্থান খুঁজে পেল? ইরানের স্কুলে হামলায় নিহ/ত বেড়ে ১০৮

জুড়ীতে বন্ধ থাকা ফুলতলা চা-বাগান চালু করবে বাংলাদেশ চা বোর্ড

অনলাইন ডেস্ক / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা-বাগান দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় উদ্ভূদ পরিস্থিতি ও করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৭ মে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. শাহীনা আক্তার, জুড়ী থানার ওসি মো: মুরশেদুল আলম ভূঁইয়া, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু।

এসময় বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, চা-বাগানের কর্মকর্তা, চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও চা-বাগান শ্রমিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন ফুলতলা চা-বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন বলেন, ফুলতলা চা-বাগান ম্যানেজমেন্টের অনিয়ম, গাফিলতি ও বাগান মালিকের উদাসীনতার কারনে এ বাগানটি দীর্ঘদিন বন্ধ ছিল। বাগানের শ্রমিকদের জীবন জীবিকার কথা চিন্তা করে বাংলাদেশ চা বোর্ড বাগানটি চালু করার উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা ফুলতলা চা-বাগানটি আমরা আগামী সপ্তাহে চালু করার চিন্তা ভাবনা করছি। এজন্য সকলের সহযোগিতা চাই।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর