সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

শ্রীমঙ্গলে ৩২ টি দল নিয়ে শুরু আন্ত চা বাগান ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক রিপোর্ট / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্ত চা বাগান স্বর্গীয় বাবুল রায় স্মৃতি ফ্রিজ এন্ড টিভি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা ভাড়াউড়া মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহা-ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী শের আলী হেলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা প্রমুখ।

টুর্নামেন্টে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানের ৩২ টি দল অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে মৌলভী চা বাগান বনাম মহরাপুর চা বাগান মুখোমুখি হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর