শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি মৌলভীবাজারে আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসবের উদ্বোধন ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনে কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ! কিভাবে খামেনিসহ ইরানের শীর্ষ সব নেতার অবস্থান খুঁজে পেল? ইরানের স্কুলে হামলায় নিহ/ত বেড়ে ১০৮

কমলগঞ্জে কৃষি ব্যবসা ও বিপণন বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে লাঘাটাছড়া পাবসস লিমিটেড কার্যালয়ে দুদিনব্যাপী কৃষি ব্যবসা বিপণন বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার (১৩ মে) সম্পন্ন হয়েছে। ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধিত এর আওতায় লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য, সদস্যাদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক মো. সানিউল হক, প্রকল্পের টিম লিডার মশিউর রহমান, প্রকৌশলী মাহফুজুর রহমান। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. জয়নাল আবেদীন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. হাবিবুর রহমান, সোশিওলজিস্ট মাহবুবুর রহমান, কৃষি অফিসার মো. আকিব হাসান।

প্রশিক্ষণে ফ্ল্যাগশিপ প্রকল্পকৃত লাঘাটাছড়া পাবসস লিমিটেড এর সদস্যদের কৃষি ব্যবসা ও বিপণন বিষয়ক কার্যক্রম অবহিত করা হয়।

প্রশিক্ষণে লাঘাটাছড়া পাবসস লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি, হিসাব রক্ষক, কৃষি ব্যবসা ও বিপণন এবং কৃষি উপকমিটির নির্বাচিত সদস্যবৃন্দ, উপপ্রকল্প এলাকার নির্বাচিত পাবসস সদস্য কৃষকবৃন্দসহ ৩০ জন অংশগ্রহণ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর