রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠনের দাবি বিএফইউজের

অনলাইন ডেস্ক / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ মে, ২০২৪

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) অবিলম্বে সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের জন্য ১০ম ওয়েজবোর্ড গঠনে তথ্য মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছে।

আজ সোমবার বিএফইউজের ঢাকায় অবস্থানরত নেতাদের এক সভায় এ আহ্বান জানানো হয়। বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, প্রধানমন্ত্রী গত ২০২৩ সালের ২ নভেম্বর সংগঠনের প্রতিনিধি সম্মেলনে ১০ম ওয়েজবোর্ড গঠনের নির্দেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

বিএফইউজে মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএফইউজের সহসভাপতি মধুসূদন মণ্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সেবিকা রানী ও নুরে জান্নাত আখতার সীমা।

সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সদস্য কেইউজের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন।

নেতারা সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের রুটি-রুজি, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা খুব শিগগিরই রাজপথে আন্দোলন-সংগ্রামের কর্মসূচি শুরু করবেন বলে সভায় জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর