রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

থানচির থুইসাপাড়ায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ বিজিবির

অনলাইন ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
বিজিবি সদস্যদের কয়েক ঘণ্টার চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: বিজিবি

বান্দরবানের থানচির থুইসাপাড়ায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অদ্য ১৭ মে, ২০২৪ তারিখ সকাল ১০টার দিকে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধীনস্থ জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ থুইসাপাড়ায় পাহাড়িদের বসতঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সংবাদ পেয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প হতে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে থুইসাপাড়ায় ছুটে যায় এবং বিজিবি সদস্যরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

‘বিজিবি সদস্যদের কয়েক ঘণ্টার প্রাণান্তকর চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে থুইসাপাড়ায় বেশ কয়েকটি বসতবাড়ি পুড়ে যায়, তবে বিজিবি সদস্যদের প্রাণান্তকর প্রচেষ্টায় পাহাড়ি বসতঘর ও তাদের অন্যান্য সম্পদ রক্ষা পায়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি আহত হন। বিজিবি ক্যাম্পের মেডিক্যাল সহকারী তাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবার সরবরাহ করা হয়।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর