রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বড়লেখায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ নিয়াজ উদ্দিন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪

মৌললভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন। এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভারসহ বিষয় ভিত্তিক আরো ১৫টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। যা কলেজ প্রতিষ্ঠার পর সর্বোচ্চ ইভেন্টে বিজয়ী হওয়ার নতুন রেকর্ড।

গত বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর প্রতিযোগিতায় কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক সনজিৎ কান্তি দেব। এছাড়া এই কলেজের ছাত্র রাহিন আহমদ শ্রেষ্ঠ রোভার, মো. লায়েক আহমদ শ্রেষ্ঠ বিএনসিসি, জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর