মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজি সংঘ/র্ষে নি/হ/ত ২ কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ

রামুতে ৭১ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের রামুতে প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে বেড়াতে আসার অভিযোগে ৭১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১২টার দিকে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গাদের সবাই যুবক ও মধ্যবয়সী পুরুষ।

পুলিশ জানিয়েছে, দুপুর থেকে বিকাল পর্যন্ত শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে ( কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে এ অভিযান চালানো হয়েছে।

ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘ঈদ উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তায় পুলিশ নানাভাবে তৎপরতা অব্যাহত রেখেছে। এই তৎপরতার অংশ হিসেবে শুক্রবার দুপুরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের পুলিশের একটি অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। এক পর্যায়ে বিকাল পর্যন্ত টেকনাফ দিক থেকে আসা যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশী করে ৭১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।’

আটকদের দাবি, ঈদ উপলক্ষে তারা কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার বিভিন্ন এলাকায় বসবাসকারি আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

তবে এ ব্যাপারে আটক এসব রোহিঙ্গারা সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতির স্বপক্ষে কোন ধরণের কাগজপত্র দেখাতে পারেনি।

ওসি বলেন, ‘সন্ধ্যায় এসব রোহিঙ্গাদের রামু থানায় নিয়ে আসা হয়। পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এরপর রাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আটক রোহিঙ্গাদের উখিয়া উপজেলার কুতুপালং এলাকাস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ( আরআরআরসি ) কার্যালয়ের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।’

পরে সেখান থেকে এসব রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান আবু তাহের দেওয়ান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর