সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত, প্রথমটি সকাল সাতটায়

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে জামাতের ইমাম ও মোকাব্বিরের নামও দিয়েছে।

জামাতের সময়, ইমাম ও মোকাব্বির

প্রথম জামাত: সকাল সাতটা

ইমাম: বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান

মোকাব্বির: বায়তুল মোকাররমের মুয়াজ্জিন কারি মো. ইসহাক।

দ্বিতীয় জামাত: সকাল আটটা

ইমাম: বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক

মোকাব্বির: বায়তুল মোকাররমের মুয়াজ্জিন (অব.) হাফেজ মো. আতাউর রহমান

তৃতীয় জামাত: সকাল ৯টা

ইমাম: বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম

মোকাব্বির: বায়তুল মোকাররমের খাদেম আবদুল হাদী

চতুর্থ জামাত: সকাল ১০টা

ইমাম: ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী

মোকাব্বির: বায়তুল মোকাররমের খাদেম জসিম উদ্দিন

পঞ্চম ও শেষ জামাত: বেলা পৌনে ১১টা

ইমাম: আজিমপুর কবরস্থান মেয়র হানিফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন

মোকাব্বির: বায়তুল মোকারমের খাদেম রুহুল আমিন

ওই পাঁচ জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর