সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজি সংঘ/র্ষে নি/হ/ত ২ কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজি সংঘ/র্ষে নি/হ/ত ২

ডেস্ক রিপোর্ট / ২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় একটি মাইক্রোবাস (হাইএক্স) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজি চালক হান্নান মিয়ার (৩৫) পরিচয় পাওয়া গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা সিএনজিতে থাকা চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়।


শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর