সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায়

ডেস্ক রিপোর্ট / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কড়ইগড়া প্রেসবিটারিয়ান চার্চে সিলেট প্রেসবিটারিয়ানের (সিনড) বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কড়ইগড়ায় এ উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সিলেট বিভাগের বিভিন্ন চার্চের শতাধিক প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন।

২৭ মার্চ শুরুর পর আগামীকাল ২৯ মার্চ রোববার তিনদিনব্যাপী অনুষ্ঠানের শেষ হবে।

সভায় সভাপতিত্ব করেন সিনডের মডারেটর রেভারেন্ড যাকব কিস্কু এবং সঞ্চালনা করেন সিনডের সাধারণ সম্পাদক শংকর মারাক। অনুষ্ঠানটি খ্রিষ্টান সম্প্রদায়ের উৎসবে রূপ নেয়। অনুষ্ঠানে বক্তব্য দেন পালক পরিতোষ স্লাল, পালক দানিয়েল বেশরা, এন্ড্রু সলোমার, সুমেন বেষরা প্রমুখ।

সভায় শ্রীমঙ্গল, মাধবপুর, কড়াইগড়া, রাজাই, জানপুর, সুনামগঞ্জের মুগাইপাড় ও দোয়ারাবাজারের ঝুমগাঁও চার্চসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন। তাদের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, দেশের নাগরিক হিসেবে ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশি এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।

একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল মানুষের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, পারস্পরিক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে চার্চের কার্যক্রম জোরদার করতে হবে।

অনুষ্ঠানে আগত ডেলিগেটরা নিজ নিজ চার্চের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার কার্যক্রম পরিচালিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর