মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসবের উদ্বোধন ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনে কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ! কিভাবে খামেনিসহ ইরানের শীর্ষ সব নেতার অবস্থান খুঁজে পেল? ইরানের স্কুলে হামলায় নিহ/ত বেড়ে ১০৮ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা আয়াতুল্লাহ আলি খামেনি নিহ/ত, জানাল ইরান কমলগঞ্জে পথে-প্রান্তরে ফুটে উঠেছে চিরচেনা ভাটফুল কমলগঞ্জে রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খোর্শেদ আলমের বিরুদ্ধে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহারের দাবি সিএমএফ-এর

ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনে

অনলাইন ডেস্ক / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সার্ভারের ওপর চাপ কমাতে এ বছরও অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট ছাড়া হচ্ছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে ‘রেল সেবা’ অ্যাপ ও রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আজ ৩ মার্চ দেওয়া হচ্ছে ১৩ মার্চের টিকিট এবং আগামীকাল ৪ মার্চ মিলবে ১৪ মার্চের। এভাবে পর্যায়ক্রমে ১৯ মার্চের টিকিট দেওয়া হবে।

অন্যদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। সেদিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। এভাবে ১৯ মার্চ পর্যন্ত ২৯ মার্চ পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে। আর ২০ থেকে ২২ মার্চের টিকিট চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিক্রি করা হবে।

চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন

ঈদযাত্রায় বাড়তি চাপ সামাল দিতে ৫ জোড়া বা ১০টি বিশেষ ট্রেন চালবে। সেগুলো হলো– চাঁদপুর ঈদ স্পেশাল (চট্টগ্রাম-চাঁদপুর), তিস্তা স্পেশাল (ঢাকা-দেওয়ানগঞ্জ), শোলাকিয়া ঈদ স্পেশাল (ভৈরববাজার-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুট) এবং পার্বতীপুর ঈদ স্পেশাল (জয়দেবপুর-পার্বতীপুর)। এ ছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত কোচ বিভিন্ন ট্রেনে যুক্ত করা হবে।

কালোবাজারি রুখতে বিশেষ নিয়ম

অনলাইনে টিকিট কালোবাজারি রুখতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যবহারকারী এক মিনিটের মধ্যে একই ইউআরএলে ১০ বারের বেশি রিকোয়েস্ট পাঠালে তাকে ৫ মিনিটের জন্য ব্লক করা হবে; ১৫ মিনিটের মধ্যে ৩ বার বা তার বেশি সিট সিলেকশন করলে ওই ব্যবহারকারীর সিট সিলেকশন সুবিধা ১ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারবেন, যা ফেরত দেওয়া যাবে না।

এ ছাড়া নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ ‘আসনবিহীন’ বা স্ট্যান্ডিং টিকিট যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে পাওয়া যাবে। তবে এই যাত্রীরা এসি বা প্রথম শ্রেণির কামরায় ভ্রমণ করতে পারবেন না।

এদিকে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন (একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস ইত্যাদি) ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। তবে যাত্রীদের সুবিধার্থে গাজীপুরের জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশনকেন্দ্রিক টিকিট ইস্যুর ক্ষেত্রে বিশেষ নিয়ম কার্যকর থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী ঢাকা স্ট্রিমকে বলেন, ‘সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকেট বিক্রি শুরু হবে। এবার আইনশৃঙ্খলা রক্ষা, নাশকতা প্রতিরোধ ও টিকিট কালোবাজারি ঠেকাতে জিআরপি, আরএনবি, র‍্যাব ও পুলিশ সদস্যরা স্টেশনে সার্বক্ষণিক মোতায়েন থাকবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর